নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক মাদক বিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে শরিফ বেপারীর(২৭), টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের মৃত খন্দকারের ছেলে আলমগীর খন্দকার (৫০) এবং একই ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের হান্নান সরকারের ছেলে তানভীর আহম্মেদ তুহিন (৩৫)।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৯টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে পুরান বাউশিয়া কেন্দ্রীয় বড় মসজিদের সামনে পাকা রাস্তা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ শরিফ বেপারীকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিন রাত ১০টার দিকে বড়ইকান্দি ভাটেরচর টাওয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর খন্দকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার ৪১০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাত ১১টার দিকে টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আরও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর আহম্মেদ তুহিনকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম এর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।