মোঃ মাহমুদুল হাসান বাবু ,পঞ্চগড় প্রতিনিধি :
“তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন” স্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরির অংশ হিসেবে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের বোদায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা বোদা সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ১২ থেকে ১৪ বছর বয়সের শিশু-কিশোরদের অংশগ্রহণে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায় ৮টি খেলার খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়|
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম| এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা যুব উন্নয়ন কমকর্তা আওলাদ হোসেন, শিক্ষা অফিসার আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংগঠক মোফাজ্জল হোসেন বিপুল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমূখ|
বিকেল ৩ টায় বালক-বালিকাদের ফুটবল, ক্রিকেট, দৌড় প্রতিযোগিতায় খেলোয়াড় বাছাই করা হয়|
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় যাচাই-বাছাইয়ের লক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আয়োজন করেছেন| আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব ভালো খেলোয়াড় নির্বাচন করতে পারি|