স্টেডিয়াম নয়, শহরজুড়ে চলবে উৎসব; বিশ্বকাপ ঘিরে নিউইয়র্কের নতুন পরিকল্পনা

Date: 2026-04-28
news-banner

আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে New York City। আকাশছোঁয়া টিকিট মূল্য ও যাতায়াত খরচের চাপ কমাতে শহর কর্তৃপক্ষ বিনামূল্যে ফ্যান ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে, যেখানে ফুটবলপ্রেমীরা বড় পর্দায় ম্যাচ উপভোগ করতে পারবেন।

সংবাদমাধ্যম ESPN জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) এই কর্মসূচির ঘোষণা দেন নিউইয়র্ক সিটির মেয়র Zohran Mamdani। তার সঙ্গে ছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর Kathy Hochul

মেয়র জানান, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট উপভোগ করতে যেন সাধারণ দর্শকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, শহরের পাঁচটি বরোতে আলাদা আলাদা ফ্যান জোন ও ওয়াচ পার্টির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে Rockefeller Center, USTA Billie Jean King National Tennis Center, Brooklyn Bridge Park, Yankee Stadium–সংলগ্ন এলাকা এবং স্টেটেন আইল্যান্ডের একটি মাইনর লিগ বেসবল স্টেডিয়াম।

এসব স্থানে বড় পর্দায় ম্যাচ সম্প্রচার ছাড়াও থাকবে সংগীত, বিনোদন ও উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের আশা, এতে শহরজুড়ে বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়বে।

এছাড়া Harrison–এ অবস্থিত Sports Illustrated Stadium–এ আলাদা একটি প্রিমিয়াম ফ্যান ইভেন্ট আয়োজন করা হবে। সেখানে প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ ডলার।

বিশ্বকাপের মূল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে MetLife Stadium–এ। তবে স্টেডিয়ামে যাতায়াত ব্যয় অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ধারণা করা হচ্ছে, গণপরিবহন ব্যবহার করেও যাতায়াতে প্রায় ১৫০ ডলার পর্যন্ত খরচ হতে পারে।

এই বাস্তবতায় নিউইয়র্ক সিটির উদ্যোগকে সাধারণ দর্শকদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। একই ধরনের ফ্যান জোন আয়োজনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্বকাপ আয়োজক শহরও, যাতে স্টেডিয়ামের বাইরেও ফুটবল উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া যায়।

Leave Your Comments