নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওইসব নিউজে দাবি করা হয়, সাবেক এই ছাত্রদল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খাঁন এনসিপিতে যোগদান করছেন। তবে এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন জাকির খাঁন।
জাকির খাঁন বলেন,আমি বিএনপিতে ছিলাম, আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতেই থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,আমি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে রাজনীতি শুরু করেছি। বর্তমানে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
ইসহাক সরকার প্রসঙ্গে জাকির খান বলেন, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অতীতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে একসঙ্গে কাজ করেছেন। এমনকি আমি যখন মিথ্যা মামলায় কারাগারে ছিলেন, তখন ইসহাক সরকারও কারাগারে ছিলেন।
তবে বর্তমানে ইসহাক সরকার দলের বিরুদ্ধে কাজ করায় বিএনপি তাকে বহিষ্কার করেছে বলে উল্লেখ করেন এই নেতা ।আরো বলেন,আমার দল বিএনপির সঙ্গে যার সম্পর্ক নেই, আমারও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
তাকে নিয়ে মিথ্যা ও হয়রানিমূলক তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে জাকির খাঁন বলেন, আমি আমার সকল নেতাকর্মীদের বলেছি, গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই।
শেষে তিনি আবারও দৃঢ়ভাবে বলেন,আমার দল বিএনপি। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতেই থাকবো।