‎শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন রাকিব আহমেদ সৌরভ

Date: 2026-04-26
news-banner

মোঃ বশির আহমেদ সানি ,
‎অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ.কে. ফজলুল হকের-এর ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কঁচি-কাঁচা মেলা অডিটোরিয়ামে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ আয়োজিত “শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা ও "শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬" প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও সাবেক বিটিআরসি চেয়ারম্যান জনাব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি জনাব ফয়সাল মাহমুদ ফয়েজী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক জনাব মোহাম্মদ আহসান উল্লাহ।
‎অনুষ্ঠানে ক্রীড়া ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জনাব মোঃ রাকিব আহমেদ সৌরভ-কে শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। তিনি সেন্ট্রাল ক্রিকেট একাডেমি-এর প্রতিষ্ঠাতা সভাপতি। শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

‎আলোচনা সভায় বক্তারা শেরে বাংলার কর্মময় জীবন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। আয়োজকরা জানান, সমাজে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

‎অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিত ছিলেন।

Leave Your Comments