আসন্ন বালুয়াকান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কেএম জালাল রীমু।

Date: 2026-04-26
news-banner

নিজস্ব প্রতিবেদক : 


বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কেএম জালাল রীমু। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে।


প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কেএম জালাল রীমু বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় বিচার ব্যবস্থা পুনর্গঠন, শিক্ষার মানোন্নয়ন, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি।


তিনি আরও বলেন, ইউনিয়নকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি বালুয়াকান্দী ইউনিয়নকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় তার সমর্থিত স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তারা দাবি করেন, কেএম জালাল রীমু একজন আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছেন বলেও উল্লেখ করেন তারা।


স্থানীয়দের মতে, তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সামাজিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তিনি ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

Leave Your Comments