নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই মো. সামরুল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়।
এ সময় একটি নীল পিলিথিনে মোড়ানো বাজারের ব্যাগ থেকে ১ কেজি গাঁজাসহ মীম আক্তার ছামিরা (১৪) নামে এক কিশোরীকে আটক করা হয়। আটককৃত মীম কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাগারপুর এলাকার বাসিন্দা
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ সাবাহ নিউজকে জানায়, আটককৃত কিশোরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।