ড. মো. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে Ministry of Public Administration Bangladesh। মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপ-সচিব মো. গোলাম রাব্বানীর স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
এর আগে ড. সাইমুম পারভেজ Bangladesh Nationalist Party (বিএনপি)-এর পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।