ইরানের জন্য মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর

Date: 2026-04-23
news-banner

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে Bangladesh Red Crescent Society।

বৃহস্পতিবার সকালে ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ইরানের রাষ্ট্রদূত Jalil Rahimi Jahanabadi-এর কাছে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে Ministry of Foreign Affairs Bangladesh-এর সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী Tarique Rahman গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্যে ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেন।

সহায়তা গ্রহণকালে রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির বলেন, বিশ্বব্যাপী দুর্যোগ ও সংঘাতের সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব, এবং ইরানের জনগণের জন্য এই সহায়তা সেই দায়িত্বেরই অংশ।

Leave Your Comments