শীর্ষ নেতৃত্বে তাসনোবা মাহবুব সালাম, রিহ্যাবে নতুন দিগন্ত

Date: 2026-04-21
news-banner

নিজস্ব প্রতিবেদক:

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। এতে ঢাকা অঞ্চল থেকে ২৭৪ ভোট পেয়ে পরিচালক পদে বিজয়ী হন তিনি।

এ নির্বাচনে ঢাকা অঞ্চলের ২০টি পরিচালকের পদের মধ্যে ১১টিতে জয় পেয়েছে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’। নবনির্বাচিত পরিচালক তাসনোভা মাহবুব সালাম বলেন, আবাসন খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগরী গঠনই নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে।

এদিকে একুশে টেলিভিশন-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কমিটি আবাসন খাতের বিদ্যমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ ভোটারের মধ্যে ৫১২ জন এবং চট্টগ্রামের ৬১ ভোটারের মধ্যে ৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সব মিলিয়ে ভোটগ্রহণের হার ছিল প্রায় ৮৫ শতাংশ।

দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনকে ঘিরে আবাসন খাতে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ২৯টি পদের বিপরীতে ৭৭ জন প্রার্থী অংশ নেওয়ায় নির্বাচন বেশ জমে ওঠে।

নির্বাচনে সভাপতি, ছয়জন সহ-সভাপতি এবং ১৯ জন পরিচালকসহ মোট ২৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়—‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ এবং ‘জাগরণ প্যানেল’। এর মধ্যে ঐক্য পরিষদ ও প্রগতিশীল পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিলেও জাগরণ প্যানেল আংশিকভাবে অংশ নেয়। পাশাপাশি সভাপতি ও পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave Your Comments