নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান রয়েছে। আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
নিস্তব্ধ রাতে নেমে আসে বিভীষিকা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে এক মর্মান্তিক ভোরে ঘুম ভাঙে এলাকাবাসীর। ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তাক্ত নিথর দেহগুলো জানান দিচ্ছিল রাতের সেই পাশবিকতার কথা।
সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বসতবাড়িতে ঢুকে স্বামী, স্ত্রী এবং তাদের দুই শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। ঘাতকরা চলে যাওয়ার পর সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।
সকালে আমরা জানালা দিয়ে দেখি সব রক্তারক্তি। ছোট বাচ্চাগুলোকেও ওরা ছাড়েনি। আমরা এই খুনিদের ফাঁসি চাই।"
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এটি কোনো পূর্ব শত্রুতার জেরে নাকি ডাকাতির উদ্দেশ্যে করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে এসে পৌঁছেছে সিআইডি এবং পিবিআই-এর বিশেষ ফরেনসিক দল।
"আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।"
এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চারজনের এই নৃশংস মৃত্যুতে পুরো জেলায় বইছে শোকের ছায়া। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।