মোঃ মাহমুদুল হাসান , পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের ৫০ নদ নদীর উপর গবেষণা ধর্মী গ্রন্থ প্রকাশের লক্ষ্যে লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| শনিবার নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাবের সেমিনার কক্ষে দিন ব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত।
প্রাণ প্রকৃতি পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর এই গবেষণা এবং প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে| পঞ্চগড় জেলা প্রশাসন এবং জেলা পরিষদ এই গ্রন্থ প্রকাশে সহযোগিতা করছে।
কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস| কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নদী ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী| এসময় পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা আকতারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের, লেখক ও গবেষক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন| অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার।
আয়োজক কতৃপক্ষ জানান এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নদী যেন থাকে বহমান| পঞ্চগড়ের নদ নদীগুলোকে সরেজমিনে চিহ্ণিত করা এবং নদ নদনদীগুলোর ইতিহাস, ঐতিহ্য, মিথ, কৃষি সহ অর্থনৈতিক অবদান, নদ নদীর প্রভাবে সভ্যতার ক্রমবর্ধমান বিবর্তন, পরিবর্তনের চিত্র, প্রেক্ষাপট এবং কারণ খুঁজে বের করা| নদ নদীগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার একটা রুপরেখা এবং প্রস্তাবনা আবিস্কার করা| জেলার লেখক গবেষকদের অংশগ্রহণে এই কর্মসূচী বাস্তবায়নের ফলে নদ নদী সম্পর্কে অনেকগুলো মানুষ সংযুক্ত থাকবে| তাদের ভয়েস ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
কর্মশালায় কবি, লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন |