নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

Date: 2026-04-18
news-banner

পুলক রায়,শেরপুরঃ

শেরপুরের নালিতাবাড়ীতে শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতের দিকে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মুন্সী ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত পৌরসভা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী। ওইদিন আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। এর মধ্যে নালিতাবাড়ী পৌর ভবনও ভাঙচুর ও আগুনের শিকার হয়।

ঘটনার পর শেখ ফরিদ নামে এক ব্যক্তি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন, যেখানে সোহেল মুন্সীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তালেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সোহেল মুন্সী উক্ত মামলার এজাহারভুক্ত আসামী। শনিবার (১৮ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করেছে।

Leave Your Comments