বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

Date: 2026-04-05
news-banner

আদম আলী সাতক্ষীরা জেলা প্রতিনিধি : 

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬) উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতিমূলক সভা ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারের নববর্ষ উদযাপনে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতিকে তুলে ধরার ওপর জোর দেওয়া হয়েছে।
রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কাক্ষে বিভিন্ন কর্মসূচী প্রণয়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায়
 জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার সভাপতিত্ব করেন। সভায়

সাতক্ষীরার জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবল,  মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হোসেন, পৌরসভার সিইও আসাদুজ্জামান, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমান, নির্বাচন অফিসার হযরত আলি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, যুব উন্নয়নের উপপরিচালক সঞ্জিত কুমার দাস ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মেহেদিসহ বিভিন্ন ব্যক্তি বর্গ,প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।

 সভায় পহেলা বৈশাখের সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে, যেখানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হবে। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী গান অনুষ্ঠিত হবে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বা নির্দিষ্ট ভেন্যুতে লোকজ মেলা বা বৈশাখী মেলার আয়োজন করা হবে। নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে শহরজুড়ে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সাদা পোশাকে পুলিশ মাঠে নিয়োজিত থাকবে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রাতরাশে পান্তা-ইলিশ বা দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আপ্যায়নের ব্যবস্থা রাখা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশু একাডেমি: জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিশু একাডেমির মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ১লা বৈশাখে জাতীয় সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সূচনা করা হবে।
এছাড়াও, বৈশাখী শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিবে।

Leave Your Comments