প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
সময়: ০১:৫৭ পিএম
ব্যারেল প্রতি কুয়েতি তেলের দাম ১১৮ ডলার ছাড়াল
বিশ্ববাজারে কুয়েতি তেলের দাম প্রতি ব্যারেল ১১৮ ডলার ছাড়িয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, দাম ৮.১০ ডলার বেড়ে ১১৮.৯৩ ডলারে পৌঁছেছে।
এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হলো ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হওয়ায় তেলের সরবরাহে ভোগান্তি সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া ও জলপথের অনিরাপত্তা বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র করছে। কুয়েতের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশের দাম বৃদ্ধির ফলে বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সূত্র: Al Jazeera