প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬
সময়: ১১:১৮ পিএম
ঝালকাঠির দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুইটি সংসদীয় আসনে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত, এনসিপির মাহমুদা আলম মিতু ও বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান মনোনয়ন প্রত্যাহার করেন।
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর প্রার্থী শেখ জামাল হোসেন মনোনয়ন প্রত্যাহার করেন।
এতে দুই আসনেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্রে পরিবর্তন এসেছে।