বরিশাল–ঝালকাঠির তিন আসনে নারী প্রার্থীদের চ্যালেঞ্জের রাজনীতি

Date: 2026-01-14
news-banner



আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরোঃ
পুরুষপ্রধান রাজনৈতিক বাস্তবতায় যখন নারী প্রার্থীদের টিকে থাকাই কঠিন, তখন বরিশাল ও ঝালকাঠির তিনটি সংসদীয় আসনে ভিন্ন তিনটি রাজনৈতিক দল থেকে তিন নারী প্রার্থীর অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে নির্বাচনী রাজনীতিতে।

বরিশালের নির্বাচনী রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনও সীমিত ও চ্যালেঞ্জপূর্ণ। সামাজিক বাধা, রাজনৈতিক প্রতিযোগিতা ও দলীয় কাঠামোর ভেতরের চাপ—সবকিছু অতিক্রম করেই এবার বরিশাল ও ঝালকাঠির তিনটি আসনে তিন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তাদের এই অংশগ্রহণ শুধু প্রতিযোগিতা নয়, বরং রাজনীতিতে নারীর দৃশ্যমানতা ও নেতৃত্বের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এই তিন নারী হলেন— বরিশাল–৫ আসনে বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী, ঝালকাঠি–১ আসনে এনসিপির প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু এবং ঝালকাঠি–২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

বরিশাল সদর ও সিটি করপোরেশন নিয়ে গঠিত বরিশাল–৫ আসনে বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষ, রিকশা ও অটোচালকদের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত। এমবিবিএস চিকিৎসক হিসেবে তিনি সাধারণ মানুষের কাছে ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত। তার হলফনামা অনুযায়ী মোট সম্পদের পরিমাণ প্রায় ৩১ লাখ টাকা। দুটি মামলার একটিতে তিনি অব্যাহতি পেয়েছেন, অপরটি বর্তমানে স্থগিত রয়েছে।

রাজাপুর ও কাঁঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি–১ আসনে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মাহমুদা আলম মিতু। তার মোট সম্পদ প্রায় ৭৪ লাখ টাকা এবং স্বামীর সম্পদ প্রায় ৫৩ লাখ টাকা। তরুণ ভোটারদের মধ্যে তিনি পরিবর্তন ও নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

ঝালকাঠি সদর ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি–২ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোর সহধর্মিণী ইলেন ভুট্টোর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং পেশায় তিনি ব্যবসায়ী। তার হলফনামা অনুযায়ী মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা। এলাকায় রাজনৈতিক পরিচিতি থাকলেও দলীয় ঐক্য গড়ে তোলাই তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তিন নারীর ব্যক্তিগত যোগ্যতা, সামাজিক অবস্থান ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও পুরুষপ্রধান রাজনৈতিক কাঠামো ও শক্ত প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করাই তাদের প্রধান চ্যালেঞ্জ। তবে তাদের অংশগ্রহণ বরিশাল বিভাগের নির্বাচনী রাজনীতিতে নারীর অংশগ্রহণকে আরও দৃশ্যমান ও শক্তিশালী করছে।

তারা শুধু ভোটের দাবিদার নন; বরং তারা বহন করছেন একটি স্পষ্ট বার্তা— রাজনীতির মাঠে নারীর স্থান

Leave Your Comments