মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সার ও বীজ ব্যাবসায়ীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জানুয়ারি বুধবার, সকাল ১১ ঘটিকায় মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজারে বাশার মোল্লার চাতালে এ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। বিএডিসি সার বীজ ব্যাবসায়ী এসোসিয়েশন মুকসুদপুরের সভাপতি মোঃ হাবিবুল্লাহ মুন্সি লিটু'র সভাপতিত্বে এবং জেলা সার বীজ ব্যাবসায়ী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলু'র সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ১ বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, তিনি এ ব্যাবসায়ীদের নানা সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ব্যাবসায়ীদের বিভিন্ন সুযোগসুবিধার প্রতিশ্রুতি তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ মোঃ জিন্নাহ সভাপতি বিএডিসি গোপালগঞ্জ, বিশিষ্ট ব্যাবসায়ী ও সাধারণ সম্পাদক বিএডিসি মুকসুদপুর পানা মোল্লা, বিশিষ্ট ব্যাবসায়ী ইমরুল কায়েস, বাশার মোল্যা, সুব্রত পান্ডে, আবুবক্কার শেখ, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য সচিব মাহফুজ হাসান সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সার ডিলার ব্যাবসায়ী বৃন্দ।