বোচাগঞ্জে অটোর ধাক্কায় যুবকের মৃত্যু

উত্তম শর্মা 
(দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে অটোর ধাক্কায় নিরঞ্জন অধিকারী (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাটরাম এলাকার পাবনা পাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরঞ্জন অধিকারী কৃষ্ণ অধিকারীর ছেলে। তিনি বোচাগঞ্জ উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তিনি সেতাবগঞ্জ থেকে শ্বশুরবাড়ি নাওয়াভিটা যাওয়ার পথে একটি অজ্ঞাতনামা অটোর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রাযে দ্রুত তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।