জয়-আনিসুল-সালমান-পলকের বিষয়ে অভিযোগ গঠন আজ

দুই মামলায় সজীব ওয়াজেদ জয়, আনিসুল হক ও সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে।

এর মধ্যে, ইন্টার‌নেট ব্লাক আউট ক‌রে আন্দোল‌নে সংগ‌ঠিত হত‌্যাকাণ্ডকে গোপ‌নে সহায়তা করা মামলার আসামি সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ পল‌ক। এছাড়া, আনিসুল হক ও সালমা‌ন এফ রহমানের বিরুদ্ধে আন্দোলন থামাতে কার‌ফিউ দি‌য়ে ছাত্রজনতা‌কে হত্যার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি গ‌্যাং অফ ফো‌রে সদস‌্য হি‌সে‌বে সর্ম্পণূ আন্দোল‌নে তা‌দের পরাম‌র্শেই সকল হত‌্যাকাণ্ড সংগ‌ঠিত হয়েছে বলেও অভিযোগ আনা হয়।

এদিকে, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।