জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থীদের হাতে নিশ্চিতভাবে বই তুলে দেয়া যাবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলায় এক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য কাজ করছে সরকার। এরইমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। সহকারী শিক্ষকদেরও ১১তম গ্রেড দেয়ার চেষ্টা চলছে। উপদেষ্টা আরও বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে সেগুলো মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।