কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৩ তম মৃত্যু বার্ষীকিতে কমরেড সাঈদ আহম্মেদ এর শোক

Date: 2025-11-29
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সাম্যবাদী দলের কেন্দ্রীয় সভাপতি কমরেড সাঈদ অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। দোয়ার শেষে তিনি বলেন,


“আজ আমরা মৃত্যুঞ্জয়ী নেতাকে লাখো সালাম ও স্যালুট জানাচ্ছি। সাম্যবাদী আন্দোলনের প্রাণপুরুষ, শ্রমিক–কৃষক ও সর্বহারা মানুষের অকৃত্রিম বন্ধু, মাওবাদী কমিউনিস্ট নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এর প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মোহাম্মদ তোয়াহার মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।”

কমরেড সাঈদ আরও বলেন,


“সাথীরা, আসুন আমরা কমরেড মোহাম্মদ তোয়াহার এবং কমরেড সুখেন্দু দস্তিদারের আদর্শের ভিত্তিতে মাওবাদী চিন্তা-চেতনার অনুসারী হয়ে, প্রাণপ্রিয় সংগঠন সাম্যবাদী দলের লাল পতাকা উর্ধ্বে রেখে, কমরেড তোয়াহারের আদর্শকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করি।”


উল্লেখ্য, অনুষ্ঠানে সাম্যবাদী দল (এম এল)-এর সুপ্রিম সেলসহ সকল ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন এবং কমরেড তোয়াহারের প্রতি গভীর শ্রদ্ধা ও অঙ্গীকার প্রকাশ করেন।

Leave Your Comments