বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কমরেড সাঈদ

Date: 2025-11-29
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আপোষহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সভাপতি এবং জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা কমরেড সাঈদ।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “হে সৃষ্টিকর্তা, তুমি গণমানুষের মুক্তির দিশারী—গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে সেফা দান করো, তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করো।”

কমরেড সাঈদ আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তিনি জীবনভর নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন এবং এখনও তিনি লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণার প্রতীক। আজ তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর লড়াই করছেন। এই অবস্থায় রাজনৈতিক বিভেদ ভুলে মানবিকতায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “জাতির এই সঙ্কটকালে দেশনেত্রীর সুস্থতা কামনায় প্রত্যেক মসজিদ, মন্দির, গির্জা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা উচিত। মানবতার খাতিরে সবাইকে এগিয়ে আসতে হবে।”

শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন—
“আসুন, সবাই মিলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, মা জাতীয়তাবাদী রাজনীতির আলো ছড়িয়ে আবারও এই জাতিকে পথ দেখাতে সক্ষম হন।”

Leave Your Comments