বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠিতে দোয়া ও মাহফিল

Date: 2025-11-28
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর জেলা কালেক্টরেট জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে ঝালকাঠি জেলা বিএনপি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপি সভাপতি এস এম এজাজ হাসান, ঝালকাঠি পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ সামিম তালুকদার ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম

দোয়া মাহফিলে আরও অংশ নেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।

দোয়া শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Leave Your Comments