মুকসুদপুরে বিভিন্ন ইউনিয়ন থেকে ৫ আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন

Date: 2025-11-28
news-banner

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫ আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।

আজ শুক্রবার  (২৮ নভেম্বর)  বিকালে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর  ইউনিয়নের মহিশতলী বাজারে ননীক্ষীর ইউনিয়ন ও দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগ এর ৫ নেতা দলীয় সকল পদ পদবী থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, ১৬ নং ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের  সহ- দপ্তর  সম্পাদক বংকেশ কুমার মৌলিক পাঠ করে বলেন, আমার সাথে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সবাপতি বংকিম চন্দ্র ঢালি, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃতুঞ্জয় মৌলিক, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুদ শেখ, এবং ১০ নং দিগনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, আমরা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ অধীনস্থ নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এর প্রাথমিক পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে আজ ২৮/১১/২০২৫ তারিখ হইতে পদত্যাগ করিলাম। 
আমরা দৃঢ় ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না। আমরা দেশ ও জাতির কল্যানে কাজ করে যাব।

Leave Your Comments