হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত ১২৮, নিখোঁজ ২০০

Date: 2025-11-28
news-banner

হংকংয়ের তাই-পো জেলায় ওয়াং ফুক কোর্ট নামের বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮। এখনও প্রায় ২০০ বাসিন্দার খোঁজ মেলেনি, এবং কমপক্ষে ৭৯ জন আহত হয়েছেন।

দেশটির নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং জানিয়েছেন, ভবনে আটকে থাকা জীবনের খোঁজের অভিযান শেষ হয়েছে। এ ঘটনায় ১২ জন ফায়ার সার্ভিস কর্মীও আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় বুধবার দুপুরে আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ১,২০০-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করা হয়। হংকংয়ের ছয় দশকের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দায়মুক্তি ও দায়িত্বে অবহেলার কারণে তিনজনকে আটক করা হয়েছে।

Leave Your Comments