নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাকির শিকদারের দোয়া মাহফিল

Date: 2025-11-28
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


২৮ নভেম্বর, রোজ শুক্রবার, নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা সাম্যবাদী দল (এম-এল)-এর সাংগঠনিক সম্পাদক জাকির শিকদার।


এ সময় উপস্থিত ছিলেন দলের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য মুরুব্বিরা এবং অন্যান্য ব্যক্তিগণ। নারায়ণগঞ্জ বন্দর থানার ২১ নং ওয়ার্ডে জাকির শিকদারের বাড়িতে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানান।

মিলাদ শেষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave Your Comments