খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

Date: 2025-11-28
news-banner

স্টাফ রিপোর্টার:


বিএনপি চেয়ারপার্সন Begum খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “চেয়ারপার্সন যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবা করতে পারেন।”


শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে এ আহ্বান জানান তিনি।


মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাঁর অবদান অনস্বীকার্য—দেশের জন্য নির্যাতন, সংগ্রাম ও কারাজীবন কাটিয়েছেন। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য।


এদিন জুমার নামাজের পর সারাদেশের মসজিদে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। গত রোববার রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়; এর আগে ১৫ অক্টোবরও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতায় ভুগছেন।

Leave Your Comments