দেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছে গত সোমবার। এরপর চারদিনে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা থাকলেও দেশের বাজারে দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার সোনা বিক্রি হচ্ছে গত মঙ্গলবার থেকে কার্যকর থাকা মূল্য তালিকা অনুসারে।
বাজুস নির্ধারিত সর্বশেষ দামে—
-
২২ ক্যারেট সোনা (প্রতি ভরি): ২,০৮,১৬৭ টাকা
-
২১ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১,৯৮,৬৯৬ টাকা
-
১৮ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১,৭০,৩১৮ টাকা
-
সনাতন পদ্ধতির সোনা (প্রতি ভরি): ১,৪১,৬৪৮ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি বাধ্যতামূলকভাবে যোগ হবে। গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরি পরিবর্তিত হতে পারে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৫৪ বার বৃদ্ধি এবং ২৬ বার হ্রাস করা হয়েছে।