নারায়ণগঞ্জ-২ আসন বাদে বাকি চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা

Date: 2025-11-28
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দফায় নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান এ ঘোষণা দেন।


ঘোষিত প্রার্থীরা হলেন—


  • নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর): জেলা সভাপতি মো. নাহিদ

  • নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা): মহানগর সভাপতি মোহাম্মদ আরিফ ভূঁইয়া

  • নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ): কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ওয়াহিদুর রহমান মিলকি

  • নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): জেলা দপ্তর সম্পাদক ওয়াশিম উদ্দিন


জেলা সভাপতি মো. নাহিদ বলেন,


“প্রথম ধাপে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ১, ৪ ও ৫ আসনের প্রার্থী দেওয়া হলো। নারায়ণগঞ্জ-২ আসনের জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে।”

Leave Your Comments