নারায়ণগঞ্জ প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শাহাদুল্লাহ মুকুল এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে শহিদুর রহমান সহিদ প্রধানকে সভাপতি ও মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়াও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ পলাশ, সহ-সভাপতি শামীম মন্ডল, মোঃ মাসুদ রানা ও মঞ্জুর হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জনি সরকার ও মোঃ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন সদাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াবল এবং দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ দুলাল দায়িত্ব পেয়েছেন।
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি শহিদুর রহমান সহিদ প্রধান বলেন,
“আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে ধন্যবাদ জানাই কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সুযোগ্য সভাপতি মুকুল ভাই ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে। আমাকে যে মহান দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সবার সহযোগিতায় দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে চাই।”