নারায়ণগঞ্জ-৫: মাসুদুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি

Date: 2025-11-28
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


বর্ণাঢ্য নির্বাচনী জনসভাকে সফল করতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন সাবেক দুই বারের সফল কাউন্সিলর ও বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার। শনিবার বিকেলে বন্দর স্কুল ঘাট থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ বরফকল মাঠে অনুষ্ঠিত সমাবেশে এসে শেষ হয়।


মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। এতে অংশ নেন সাবেক তিন বারের সফল কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহম্মেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সমাবেশকে সফল করার লক্ষ্যে হান্নান সরকার ও সুলতান আহম্মেদের নেতৃত্বে বের হওয়া মিছিলটি বরফকল মাঠের জনসভায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave Your Comments