টাকা আর অর্থলোভকে কেন্দ্র করে শর্টকাট মানসিকতার গল্প তুলে ধরেছে ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’, যা ইউটিউবে জাগো এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর)।
নাটকটির রচনা ও পরিচালনা করেছেন তারেক রহমান। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। জোভানের চরিত্রে দর্শকরা দেখবেন মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক নতুন রূপ।
নাটকটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।
চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন হোসেন, সঙ্গীত পরিচালনায় আছেন সাইদ নাফিস, শিল্প নির্দেশনায় কামরুজ্জামান সুমন, এবং মেকআপ শিল্পী মাসুদ রানা।
নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট। প্রযোজক নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মুনসুর, এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন উদয় চৌধুরী। মুক্তির পর থেকে নাটকটি দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।