মুকসুদপুরে নিজের জন্য ধানের শীষে প্রতিকে ভোট চাইলেন করলেন বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

Date: 2025-11-27
news-banner

গোপালগঞ্জের মুকসুদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে ৫ নং বহুগ্রাম ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বহুগ্রাম ইউনিয়নের গাড়লগাতি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। তিনি নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন—

“আগামী নির্বাচনে কোন কারচুপি হবে না। আপনারা যাকে চাইবেন তাকেই ভোট দেবেন। দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ আর থাকবে না। আমি আপনাদের সন্তান, ভাই ও প্রতিবেশী— আমাকে একটি করে ভোট দেবেন। বিএনপি ক্ষমতায় এলে একটি আধুনিক, সাম্য ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবে— যেখানে হিন্দু-মুসলিম ভেদাভেদ, সংঘাত-বিবাদ থাকবে না।”

কর্মীসভায় সভাপতিত্ব করেন বহুগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইকরাম হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়সাল আহম্মেদ খান জুবায়ের

সভায় ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

Leave Your Comments