হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পরিবারের সদস্য গ্রেফতার

Date: 2025-11-27
news-banner

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের ভাতিজার মা ব্রুনা ক্যারোলিন ফেরেইরাকে গ্রেফতার করেছে। এনবিসি নিউজ জানায়, চলতি মাসের শুরুর দিকে ম্যাসাচুসেটস থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি লুইজিয়ানার একটি ডিটেনশন সেন্টারে রয়েছেন।


ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, ফেরেইরা বি-টু পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং ১৯৯৯ সালের জুনে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবৈধভাবে অবস্থান করেন। ‘ব্যাটারি’ সন্দেহে তাকে আটক করা হয়েছে এবং সংস্থাটির ভাষায় তিনি একজন “অপরাধী অবৈধ ব্রাজিলিয়ান অভিবাসী”।


এদিকে ফেরেইরার ছেলে জন্মের পর থেকেই তার বাবা মাইকেল লেভিটের কাছে বড় হচ্ছে। তিনি বলেন, “আমার একমাত্র উদ্বেগ আমার সন্তানের নিরাপত্তা ও গোপনীয়তা।”


ফেরেইরার আইনজীবী টড পোমারল্যু দাবি করেন, ফেরেইরা ডিএসিএ কর্মসূচির আওতায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। তিনি বলেন, “থ্যাঙ্কসগিভিংয়ের ঠিক আগে তাকে সন্তান থেকে বিচ্ছিন্ন করে গ্রেফতার করা হয়েছে। ব্রুনার কোনো অপরাধের রেকর্ড নেই—এ অভিযোগের প্রমাণ আমরা চাই।”


ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসন দমনে কঠোর অবস্থান নিয়েছে। ডিএইচএস এক বিবৃতিতে বলেছে—যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী সবাইকেই নির্বাসনের আওতায় আনা হবে।

Leave Your Comments