বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত নেতাকে দেখতে পৌঁছান তিনি।
সেখানে তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন
এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির পক্ষ থেকে ডা. তাহেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে