খালেদা জিয়া এখনো সিসিইউতে — এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

Date: 2025-11-27
news-banner

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর Evercare Hospital-র করোনারি কেয়ার ইউনিট (CCU)-তে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষার পর মেডিকেল বোর্ড স্থানান্তর সিদ্ধান্ত নেয়। 

রোববার (২৩ নভেম্বর) রাতে হৃদ্‌রোগ ও ফুসফুসের সংক্রমণের লক্ষণ দেখা দিলে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, তার বুকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং আগের হৃদরোগসহ অন্যান্য জটিলতাও রয়েছে।

মেডিকেল বোর্ড জানায়, তার শারীরিক অবস্থার উন্নতিতে আগামী ১২–২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা থাকবে।

দলের পক্ষ থেকে দেশের নাগরিকদের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাতের অনুরোধ জানানো হয়েছে।

Leave Your Comments