২০২৬ সালের জি-২০ সম্মেলনে আমন্ত্রণ হারাল দক্ষিণ আফ্রিকা — ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

Date: 2025-11-27
news-banner

আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পাবে না দক্ষিণ আফ্রিকা। এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বুধবার (২৬ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি জানান, দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গদের ওপর নির্যাতন এবং সাম্প্রতিক কূটনৈতিক আচরণ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক কার্যক্রম জি-২০ সদস্য দেশগুলোর আচারনীতি ও বৈশ্বিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ২০২৬ সালের জি-২০ সম্মেলনে তাদের অন্তর্ভুক্ত করা হবে না।

উল্লেখ্য, চলতি বছরের জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি এবং সম্মেলন শেষে দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্রের প্রতিনিধির কাছে সভাপতিত্বের গ্যাভেল হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই নতুন সিদ্ধান্ত এসেছে বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের।

২০২৬ সালের জি-২০ সম্মেলন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডোরাল এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ আফ্রিকা এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক মহলে এ সিদ্ধান্তকে কূটনৈতিক চাপ প্রয়োগ ও ক্ষমতার প্রদর্শন হিসেবে দেখছেন অনেকে।

Leave Your Comments