ভারতের মণিপুর রাজ্যে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫:৪২ মিনিটে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্য দিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
এর আগে, ভুটান এবং বঙ্গোপসাগরেও ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। বঙ্গোপসাগরে রাত ২:৫৯ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। বুধবার (২৬ নভেম্বর) রাত ১১:৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
একই সময়, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর আগে, বুধবার দিবাগত রাত ১২টায় নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।