গণসংযোগে নার্গিস মাকসুদ: জনগণই মাকসুদ হোসেনের শক্তি

Date: 2025-11-27
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি :


নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিণী নার্গিস মাকসুদ বলেছেন— “আপনাদের প্রিয় মানুষ সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন আগামী জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হয়ে লড়াই করছেন। অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো চলছে। জনগণই মাকসুদ চেয়ারম্যানের শক্তি।”


মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।


নার্গিস মাকসুদ আরও বলেন, “সরকার আমলেও স্বৈরাচারী সরকারের এমপিদের রক্তচক্ষুকে পাশ কাটিয়ে জনগণের ভোটে মাকসুদ সাহেব নির্বাচিত হয়েছিলেন। মামলা-হামলা করে তাকে নির্বাচন থেকে সরানো যাবে না। বাঁচতে হলে বাঘের মতো বাঁচব। জনগণই আমাদের একমাত্র শক্তি।”


গণসংযোগে বন্দরের বিভিন্ন ওয়ার্ডের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments