রাজউক অনিয়ম মামলায় সজীব ও সায়মাকে ৫ বছরের কারাদণ্ড, অর্থদণ্ডও কার্যকর

Date: 2025-11-27
news-banner

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এর আগে, এই তিন মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।


এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আরেক আসামি সাইফুল ইসলাম সরকারকে খালাস প্রদান করা হয়েছে।


রায় ঘোষণার আগে আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মোতায়েন করা হয়েছে বিজিবি ও পুলিশ। উল্লেখ্য, এই তিন মামলায় শুরু থেকেই শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন।

Leave Your Comments