দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিতে অভিযান: ৩ জুয়াড়ি গ্রেফতার

Date: 2025-11-27
news-banner

দৌলতদিয়া, ২৭ নভেম্বর – দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছদ্মবেশে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন—

  • মো. বাবু ফকির (৩২), গোয়ালন্দের দৌলতদিয়া বাহারচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে

  • মো. হাসান মণ্ডল (৫০), উত্তর দৌলতদিয়ার মৃত তারক আলি মণ্ডলের ছেলে

  • তারা ফকির (৩০), ফকির পাড়ার মৃত আব্দুল ফকিরের ছেলে

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে লুঙ্গি পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাহ মখদুম ফেরিতে অভিযান পরিচালনা করে। এই সময় জুয়া খেলার তাস ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

ওসি ত্রিনাথ সাহা জানান, জুয়াড়িরা একটি দলের মধ্যে ছিল। অভিযান শুরু হলে পুলিশ দেখতে পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলেও তিনজনকে আটক করা সম্ভব হয়। সম্ভবত আরও কিছু জুয়াড়ি যাত্রীদের সাথে মিশে পালিয়ে গেছে।

Leave Your Comments