ইন্দোনেশিয়া – বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় ইন্দোনেশিয়ার নর্থ সুমাত্রার নর্থ নিয়াস রেজেন্সি অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউএস জিওলজিকাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে, এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে, রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তাতেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ বরাবর অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়। এই কারণে দেশটির বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়।