বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানালেন সজিব হোসেন

Date: 2025-11-26
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
 বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক ও এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব মনোনীত করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক  মো: সজিব হোসেন। 

প্রেরিত এক বিবৃতিতে সজিব হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলে যোগ্য নেতৃত্বের মূল্যায়নের প্রতিফলন ঘটেছে এবং উক্ত নবগঠিত কমিটির সুযোগ্য নেতৃত্বে পুরো বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী হবে এবং ‘৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানকে প্রেরণা হিসেবে নিয়ে দেশের জনগণের উন্নয়ন এর লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave Your Comments