মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জে মুকসুদপুর পৌর সবার সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধায় মুকসুদপুরে নিজ বাসভবনে সাবেক পৌর কমিশনার নূর আসাদ মৃধা আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসাবে দায়িত্বরত ছিলাম, আমি পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল প্রকার পদ থেকে অদ্য তারিখ হইতে অব্যাহতি নিলাম।
অদ্য হইতে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোন সম্পর্ক নাই। আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত ও জনগনের স্বার্থ রক্ষায় অঙ্গীকার বদ্ধ থাকোবো। রাজনীতি ও ব্যাক্তিগত স্বার্থের উর্ধে আমি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবেো।