মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১৭ নং জলিরপাড় ইউনিয়নের ৫ আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার ১৭ নং জলীরপাড় ইউনিয়ন আওয়ামী লীগ এর ৫ নেতা দলীয় সকল পদ পদবী থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, ১৭ নং জলীরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক লিটন বাগচী (টুলু বাগচী), রমেন্দ্রনাথ বৈরাগী তথ্য ও গবেষণা সম্পাদক ১৭ নং জলীরপাড় ইউনিয়ন আওয়ামী লীগ, মিন্টু কৃত্তনীয়া সদস্য ১৭ নং জলীরপাড় ইউনিয়ন আওয়ামী লীগ, রঞ্জন বৈরাগী যুগ্ম সম্পাদক ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সঞ্জয় কৃত্তনীয়া সদস্য ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ উপজেলা মুকসুদপুর জেলা গোপালগঞ্জ, এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে,
সম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড আমাদের নিতী ও আদর্শের সাথে মিল না থাকায় আমরা আজ হইতে স্বেচ্ছায় আওয়ামী লীগের এর প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করছি।
আমরা দৃঢ় ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না। আমরা দেশ ও জাতির কল্যানে কাজ করে যাব।