বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

Date: 2025-11-25
news-banner

 শাহ্ আলমঃ রাজধানীর বনানীতে আজ ২৫/১১/২০২৫ ইং তারিখে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
রাজউকের সাবজোন-৪/২ এলাকায় ভ্রাম্যমাণ  আদালত পরিচালনাকৃত এলাকা বনানীতে ১২ টি রেস্টুরেন্ট  ও সেলুন সহ স্পা সেন্টারে সিলগালা করা হয় ।

 এ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-০১ টি।

ও অফিস বন্ধের লক্ষ্যে অঙ্গীকারনামা গ্রহণ করেন- ২২টি প্রতিষ্ঠানে।

উক্ত অভিযান পরিচালনায় অংশ নেন - বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বেলায়েত হোসেন, অথরাইজড অফিসার- জোন-৪/২ , সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এবং বনানী সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে সহযোগীতা করেন বনানী থানার পুলিশ।

সিলগালাকৃত দোকান ও রেস্টুরেন্ট সমূহ-নিম্নরূপ 

১। তুর্কিস কাবাব এ্যান্ড রেস্টুরেন্ট
রোড-১৭/এ, হাউজ নং-০৬, ব্লক- ই
২। ভাই ভাই রেস্তোরাঁ 
রোড-১৭/এ, প্লট-১২, ব্লক-ই
৩। শাকিল মোটরস
রোড-১৭/এ, হাউজ নং-১২, ব্লক- ই
৪। বিবিধারা রেস্টুরেন্ট (৪টি দোকান সিলগালা)
 রোড-১৭/এ, হাউজ-৩০
৫। Mens Club 
রোড-১৭, হাউজ নং-০৯, ব্লক- ই
৬। লন্ডন সেলুন ও জেন্টস পার্লার 
রোড-১৭, হাউজ নং-০৯, ব্লক- ই
৭। আহেলি কাবাব এন্ড চাইনিজ রেস্টুরেন্ট
রোড-১০, হাউজ নং-০১, ব্লক- ই
৮। পেশোয়ারি (টেইলর সপ)
রোড নং-১০, হাউজ নং-২৮, ব্লক-ই
১০। পেশোয়ারি (চায়ের দোকান) 
রোড নং-১০, হাউজ নং-২৮, ব্লক-ডি
১১। সালাম'স কিচেন 
রোড নং-১০, হাউজ নং-৩০, ব্লক-ডি
১২। খিচুড়ি ওয়ালা
রোড নং-১০, হাউজ নং-২৮, ব্লক-ডি
১৩। কফিক্স
রোড নং-১০, হাউজ নং-২৮, ব্লক-ডি
১৪. ১টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
১৫।৭ টি ভবনের মধ্যে ২২টি অফিস কে বন্ধ করার জন্য ১মাসের সময় দিয়ে ৩০০/- স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহন করা হয়।

Leave Your Comments