বন্দরে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে তার সহ ধর্মিণী নার্গিস মাকসুদ

Date: 2025-11-25
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পক্ষে বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা এলাকায় দ্বারে দ্বারে গিয়ে নারী পুরুষের মাঝে পথচারী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ অব্যাহত রেখেছেন মোঃমাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। 

এসময় তিনি লিফলেট বিতরণ করে তাদের সাথে কুশল বিনিময় করেছেন ও মোঃ মাকসুদ হোসেনের জন্য দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন। এসময় স্থানীয় শুভাকাঙ্খিরা সহ বেশ কিছু কর্মী সমর্থকরা এ প্রচারণায় অংশ নিয়েছেন। এসময় নার্গিস মাকসুদ বলেন, ‘মাকসুদ চেয়ারম্যানের প্রতি বন্দরবাসী আগে থেকেই আন্তরিক। 

তিনি নির্বাচিত হলে জনগণের আশা ও স্বপ্ন পূরণ হবে। তিনি যেখানে যান সেখানেই স্কুল, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ণে সহায়তা করেন। তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে না। জনকল্যাণ আমাদের পরিবার সর্বদাই কাজ করে যাচ্ছে।মাকসুদ চেয়ারম্যান জনকল্যাণে ব্যাপকভাবে কাজ করেন বিধায় জনগণ ভোট দিয়ে তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। 

সেবার পরিধি সদরে ও সমগ্র বন্দরে ছড়িয়ে দিতে তিনি নারায়ণগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাংসদ নির্বাচনে অংশ গ্রহন করবেন। তাই উন্নয়ণের স্বার্থে মাকসুদ হোসেনকে বিজয়ী করে সকলের কল্যাণে কাজ করার সুযোগ দিন।

Leave Your Comments