বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সমাবেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Date: 2025-11-25
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশালপ্রতিনিধি :- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন পর্ষদ বরিশালের উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আজও নারীরা নিজেদের নিরাপদ মনে করেন না। ঘরে-বাইরে শারীরিক সহিংসতার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে নানা নির্যাতনের শিকার হচ্ছেন অনেক নারী। এসব নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মত দেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা। বক্তব্য দেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, পিডিও’র নির্বাহী পরিচালক রনজিত দত্ত, উন্নয়ন সংগঠক হাসিনা বেগম নিলা ও আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাত।

অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠন, উন্নয়ন সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments