যে কলম অপরাধীদের মুখোশ খুলে দেয় সেই কলম সৈনিক শেখ রাসেলকে নিয়ে এখন ষড়যন্ত্রের মহড়ায় একটি চক্র!

Date: 2025-11-25
news-banner

নিজস্ব প্রতিবেদক

সত্যের ওপর অটল থাকা, অপরাধের বিরুদ্ধে কলমকে অস্ত্র বানানো এবং নির্ভয়ে মাঠে কাজ করার কারণেই সাংবাদিক শেখ রাসেলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে একটি শক্তিশালী চক্র।

তবে এলাকাবাসী একবাক্যে বলছেন - “সত্যের সাংবাদিককে অপপ্রচার দিয়ে থামানো যায় না।”

আশুলিয়ার অপরাধীদের দৌরাত্ম্যে বারবার আঘাত করেছেন যে মানুষটি, তিনি সাংবাদিক শেখ রাসেল। মাদক সিন্ডিকেট, চাঁদাবাজি, দখল - বাণিজ্য, গোপন জুয়ার আসর - এক এক করে সব কিছুর মুখোশ উন্মোচন করেছেন তিনি। আর এই সত্য প্রকাশের কারণেই আজ তাকে নিয়ে পরিকল্পিত অপপ্রচারে নেমেছে একটি অসাধু গোষ্ঠী।

অভিযোগ রয়েছে - একদল স্বার্থান্বেষী, যারা গত সরকারের সময় সুবিধা ভোগ করেছে, এখন মোটা অংকের অর্থের বিনিময়ে রাজনৈতিক রঙ বদলে পুনরায় পুরানো অপকর্মে সক্রিয় হয়েছে। তাদের অপরাধ ব্যবসার ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক রাসেল এখন তাদের প্রধান টার্গেট।
এই চক্র নানাভাবে চেষ্টা করছে তাকে রাজনৈতিক প্রভাবিত সাংবাদিক হিসেবে প্রচার করতে - যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

অভিযোগ রয়েছে - তিন তাসের জুয়া চক্র, যারা প্রতিদিন রাতভর গোপন জুয়ার আসর বসাতো, রাসেলের সংবাদ প্রকাশে বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন আরও ক্ষিপ্ত।

এলাকাবাসীর ভাষায় - 
“রাসেল দেখলে অপরাধীরা ভয় পায়। কারণ সে যা দেখে, তা প্রকাশ পায়। আর সেই সত্যটাই তাদের গা জ্বালায়।”

সাংবাদিক শেখ রাসেল বলেন - 
“আমার একটাই পরিচয়—আমি সত্যের সাংবাদিক। অন্যায়কারীরা যত প্রতিবন্ধকতা দিক, আমার কলম বন্ধ হবে না।

সম্প্রতি আশুলিয়ার বিভিন্ন স্থানে নাশকতার উদ্দেশ্যে গণপরিবহনে অগ্নিসংযোগের যে ভয়াবহ চিত্র প্রকাশ পায়, রাসেলের ক্যামেরায় ধারণ করা সেই ফুটেজ প্রকাশের পরই ক্ষেপে ওঠে আগুন সন্ত্রাসীরা। সত্যের সামনে অসহায় অপরাধীরা এখন রাসেলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণাকে হাতিয়ার বানিয়েছে।

Leave Your Comments